ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করে প্রতিবিপ্লবের নামে যারা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের শিকড় উপড়ে ফেলতে হবে।
তিনি বলেন, স্মরণকালের নিকৃষ্ট ফ্যাসীবাদী দল হিসেবে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে।
মঙ্গলবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা মূলত স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। তাদেরকে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার লাগামহীন কথাবার্তায় প্রতীয়মান হয় যে, তিনি আবার গণহত্যাকারী স্বৈরাচারী আওয়ামীলীগকে ফিরিয়ে আনার কথা ভাবছেন। তিনি যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশের মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে এটি আশা করেনি। অন্যথায় ছাত্র-জনতা তার পদত্যাগ নিশ্চিত করবে। ছাত্র জনতার আন্দোলন বারুদ হয়ে উঠবে।










