দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের স্বার্থে ড. মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতার লক্ষ্যে আগামীকাল মহাখালীতে সমাবেশ করবে জাতীয় তরুণ সংঘ।
রোববার (১৮ আগস্ট) বিকাল ৫টায় মহাখালী রেল গেটস্থ রাওয়া ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মাদ ফজলুল হক।
এতে আরও উপস্থিত থাকবেন, জাতীয় তরুণ সংঘ ময়মনসিংহ বিভাগের সভাপতি হারুনুর রশিদ, সংঘের উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) নাসিমুল গনি, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আকরাম, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) নুর উদ্দীন, মেজর (অব.) মাসউদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ড. নুরুল ইসলাম, সংঘের ঢাকা জেলার সহ-সভাপতি ড. ঝর্ণা প্রমুখ।
বিশ্ব যুব সংস্থা ও এশিয়া যুব সংস্থার স্বীকৃত সংগঠন জাতীয় তরুণ সংঘ ১৯৬৬ সনের ১ অক্টোবর ঢাকার হাজারীবাগে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ১৯৮৭ সনে আন্তর্জাতিক যুব স্বেচ্ছাসেবী সংস্থা জেসিস ইন্টারন্যাশনাল থেকে যুব পুরস্কারপ্রাপ্ত।
সরকার কর্তৃক অনুমোদিত এ সংঘটি গড়ে তুলেছে বহু স্কুল, কলেজ ও মাদরাসা। তাছাড়া নানা সামাজিক কাজে সম্পৃক্ততা রয়েছে জাতীয় তরুণ সংঘের।
সংঘের সাথে যোগাযোগের নাম্বার- ০১৭১১-৫৪২৯১৬











