spot_img

বন্যা দূর্গত এলাকা পরির্দশনে যাচ্ছেন চরমোনাই পীর

বন্যা দূর্গত এলাকা পরির্দশন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য আগামীকাল ফেনি যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।

আজ শুক্রবার (২৩ আগষ্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

বিবৃতিতে মুফতী রেজাউল করীম বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়েছে। ভারতের পানি আগ্রাসন রুখে দিতে হবে।

তিনি বলেন, যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্যরা এখন পর্যন্ত ভারতের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ জানায়নি। এর মধ্য দিয়ে বিগত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারও সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী ভারত সরকারের প্রতি নতজানু নীতি নিয়ে চলছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়ে দিয়েছে।

ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার দাবি জানিয়েছেন তিনি আরও বলেন, আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ৫৪টি নদীর ওপর বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করছে ভারত। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়ে মরুকরণের ঝুঁকিতে পড়ছে। তেমনি বর্ষা মৌসুমে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে মারছে ভারত।

আল্লাহর সাহায্য কামনার পাশাপাশি বেশি বেশি তওবা ইস্তেগফার করার আহ্বান জানান মুফতী রেজাউল করীম এবং সেই সাথে কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি: বন্যা দূর্গত এলাকা পরির্দশন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে জন্য আগামীকাল তিনি ফেনী নোয়াখালী ও কুমিল্লা যাবেন। তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ