spot_img

আশা করি অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচনের উদ্যোগ নেবে: মেজর হাফিজ

অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক একটি সময়ে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতা, বিএনপি ও বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালায়ন করেছেন। ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা এই সরকারকে সাহায্য ও সহযোগিতা করব। আমরা চাই দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগের সরকার যে সমাজ রেখে গিয়েছে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে। আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম খুন করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে আমরাই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিবেন।

শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এরআগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেজর হাফিজ।

তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। বিএনপির ১৬ বছর আগে এই আন্দোলন শুরু করেছিল। আমাদের শত শত কর্মী খুন হয়েছে, হাজার হাজার কর্মী জীবন দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ