spot_img

হাসিনার কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারত বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তার কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না। দেশকে গোছাতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি। তাদের সব ধরনের সহায়তা করবো আমরা।

আজ রবিবার (২৫ আগষ্ট) বিকালে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল সিলেটে আসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ