spot_img

বন্যা কবলিত ১০টি জেলার বিভিন্ন এলাকায় বন্যাদূর্গতদের মাঝে চরমোনাই পীরের হাদিয়া বিতরণ

ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ বন্যা কবলিত ১০টি জেলার বিভিন্ন এলাকায় বন্যাদূর্গতদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম হাদিয়া বিতরণ করেছেন

শনিবার (২৪ আগষ্ট) কুমিল্লা জেলা দক্ষিণ লাকসামের ধামৈছাতে সকাল ৯টায় চরমোনাই পীর দলের পক্ষ থেকে প্রায় সহস্রাধিক বানভাসীর মধ্যে হাদিয়া বিতরণের কার্যক্রম শুরু করেন।

মুফতী রেজাউল করীম নোয়াখালীর মাইজদী থেকে বেগমগঞ্জ এলাকার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থিত মানুষেদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ধারাবাহিকভাবে ফেনী দাগনভূঞা আতাতুর্ক উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত মানুষের খোঁজ-খবর এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

পর্যাক্রমে চরমোনাই পীর ফেনী থেকে লক্ষীপুর জেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ পানিবন্দি মানুষের বাড়িঘর পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। কুমিল্লার চৌদ্দগ্রাম ও কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাদ মাগরিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখে। মুফতি রেজাউল করীম বলেন, যারা ইচ্ছাকৃতবাবে অসময়ে বন্যা সৃষ্টি করে আমাদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাকও তাদের কষ্ট দিবেন। আমরা আধিপত্যবাদী ভারতের অন্যায় আচরণের নিন্দা জানাই। সেই সাথে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কিছু করা যায় কিনা উপদেষ্টা সরকারের প্রতি আহ্বান জানাই।

তিনি বলেন, এদিকে বি-বাড়ীয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়িসহ জেলা সহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ভিন্ন ভিন্ন স্বেচ্ছাসেবক টিম কাজ অব্যাহত রাখছে। ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ পৃথক পৃথকভাবে বন্যার্তদের সাহায্যে কাজ করে যাচ্ছে।

ত্রান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিনপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের, ইসলামী শ্রমিক আন্দোরনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, ফরিদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল আমিন, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আল মোহাম্মদ ইকবাল, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল শিব্বির আহমেদ।

এদিকে আজ রবিবারও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের নেতৃত্বে অপর একটি টিম ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন। এতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃনদ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ