spot_img

শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস

গতকাল বাংলাদেশ সচিবালয়ের সমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম
সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহসহ সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলনরত কিছু
আনসার সদস্যের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ সোমবার (২৬ আগষ্ট) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ দাবি জানান।

নেতৃদ্বয় বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিপ্লবকে নস্যাতের জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। সর্বশেষ পরিস্থিতিতে প্রতীয়মান আনসার সদস্যদের এ আন্দোলনের পিছনে বিশেষ মহলের বিশেষ উদ্দেশ্য ও ষড়যন্ত্র ছিলো। তা না হলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল যখন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত, সবাই যখন বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন আওয়ামী দু:শাসনে শেষ দিকে ‘পে রোল’ নিয়োগ প্রাপ্ত আনসার বাহিনীর সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে যে অবস্থার সৃষ্টি করেছে তা অত্যন্ত ন্যক্কারজনক।

তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত
আব্দুল্লাহ-সহ ছাত্র নেতৃবৃন্দ আলোচনার জন্য সচিবালয়ে গিয়েছিলেন। পরে
তাদেরকে অবরুদ্ধ করে আনসার সদস্যরা। আনসার সদস্যদের দ্বারা অবরুদ্ধ হওয়ার
খবর শুনে সাধারণ শিক্ষার্থীরা সচিবালয়ে ছুটে আসেন। পরে সচিবালয়ের সমানে
ছদ্মবেশী আনসার সদস্যদের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেধাবী ছাত্র হাসানাত আব্দুল্লাহকে
মারাত্মভাবে আহত করা হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি বিভিন্ন ছদ্মবেশে
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু কোন ষড়যন্ত্রে কাজ হবে না।
দেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে,
ইনশাআল্লাহ।

বিবৃতিতে নেতৃদ্বয় সচিবালয়ের সামনে ছদ্মবেশী আনসার সদস্যদের হামলায়
মারাত্মক আহত হাসানাত আব্দুল্লাহ-সহ আহত সকল শিক্ষার্থীর আশু আরোগ্য
কামনা করেন। একইসাথে এ হামলার পিছনের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ