spot_img

এখন পর্যন্ত বন্যাকবলিত ১১ জেলায় ৩১ জনের মৃত্যু

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে দেশের এগারো জেলায় সৃষ্ট হওয়া ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ত্রাণ মন্ত্রণালয় জানায়, বন্যা অক্রান্ত জেলার সংখ্যা ১১টি; ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। ৭৩টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা ৫২৮টি।

ত্রান মন্ত্রণালয় আরও জানায়, ১১ জেলায় মোট ১২ লাখ ২৭ হাজার ৫৫৪ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন। মৃত ব্যক্তির সংখ্যা ৩১ জন; কুমিল্লা ১২, ফেনী ২, চট্টগ্রাম ৫, খাগড়াছড়ি ১, নোয়াখালী ৬, ব্রাহ্মণবাড়ীয়া ১, লক্ষ্মীপুর ১ ও কক্সবাজার ৩ জন। নিখোঁজ লোকসংখ্যা ২ জন (মৌলভীবাজার)।

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট ৪ হাজার ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৫ লাখ ৪০ হাহার ৫১০ জন লোক এবং ৩৯ হাজার ৫৩১টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬১৯টি মেডিকেল টিম চালু রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ