spot_img

বন্যার্তদের পাশে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

ভারতে থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের ১৮টি জেলায় সৃষ্ট ভয়াবহ বন্যায় দূর্গতদের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আজ বুধবার (২৮ আগষ্ট) সংগঠনটির পক্ষ থেকে কুমিল্লার ৮ অঞ্চলে, নোয়াখালীর ৭ অঞ্চলে ও ফেনী, লক্ষীপুরসহ বিভিন্ন দুর্গত এলকায় খাবারের প্যাকেট পাঠায়।

সকাল থেকে বন্যার্তদের জন্য কার্যক্রম পরিচালনায় স্থাপন করা অস্থায়ী ক্যাম্প থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামানসহ একটি টিমও আজকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

টানা ৬ দিনের কার্যক্রমের ধারাবাহিকতায় কুমিল্লা পাদুয়ার বাজার বিশ্বরোডে অবস্থিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের অস্থায়ী ক্যাম্পে উপস্থিত হউন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। তিনি সকাল ১১টায় ক্যাম্পে উপস্থিত হলে সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরারসহ কেন্দ্রীয় দায়িত্বশীলগণ তাকে স্বাগত জানান এবং তিনি ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ক্যাম্প থেকে বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেন। ধর্ম উপদেষ্টা দুর্ভোগ শেষ না হওয়া পর্যন্ত বন্যার্ত মানুষদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার বলেন, যতদিন এই পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পীর সাহেব চরমোনাই ঘোষিত এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।

তিনি দেশের সকলকেই এই কার্যক্রমে অংশ নিতে আহবান জানান। সেই সাথে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আরো বেশ কয়েকটি টিম বন্যার্ত ১০টি জেলার মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ