spot_img

এখন পর্যন্ত বন্যায় ৫৪ জনের মৃত্যু; ৫০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

ভরত থেকে নেমে পহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে দেশের পূর্বঞ্চালের সৃষ্ট হওয়া ভয়াবহ বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু ৫০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আজ শুক্রবার (৩০ আগষ্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ১১টি জেলার ৬৪টি উপজেলা বন্যায় প্লাবিত। জেলাগুলো হলো-ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট।

এগারো জেলায় এখন পর্যন্ত ৫৪ জন মারা গেছে, ফেনীতে ১৯, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও মৌলভীবাজারের ১ জন।

বন্যায় পানিবন্দী পরিবারের সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৫২২টি। আর এতে ৫৪ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ