বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে
আজ শুক্রবার (৩০ আগস্ট) রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের অন্যতম একটি কঠিন পরীক্ষার নির্বাচন হবে। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, বিএনপি গত সতেরো বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে বলে।
জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ন রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।











