বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সবাই সম্মিলিতভাবে বন্যা মোকাবিলা করেছি। একইভাবে ভারতের আধিপত্যবাদকে মোকাবিলা করবে। যদি একা একা বাঁচতে চান, তাহলে কেউ বাঁচবেন না। আর যদি সবাইকে নিয়ে বাঁচতে চান তাহলে সবাই বাঁচবে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলের দিকে ফেনীর ছাগলনাইয়ার দারোগাহাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, হাসিনা ছাড়া বাংলাদেশ মানে ভারতবিহীন বাংলাদেশ। হাসিনা মানেই ভারত। আর কয়েকটা দিন সময় পেলে সবকিছু দিয়ে দিতেন। আল্লাহ আমাদের রহম করেছেন। বাংলাদেশের মধ্য দিয়ে তাদের (ভারতের) ট্রেন চলাচলের ব্যবস্থা করে দিয়েছিল। তখন তাদের মিলিটারি, পুলিশ এসে বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার চালাত।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।











