spot_img
spot_img

আজ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ড. ইউনূস

সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩১ আগস্ট) বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, এদিন বিকেল ৩টায় বৈঠক শুরু হবে; যা চলবে রাত ৮টা পর্যন্ত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এর আগে ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। এ দিন তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেননি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ