ছাত্র জনতার বিপ্লব ও সম্প্রতি বন্যায় শহিদদের স্মরণে মাগফিরাত কামনা ও বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল আয়োজন করেছে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা শাখা।
আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাদ যোহর বাঁশখালী জলদি আল জামিয়া আল ইসলামিয়া মাখজালুল উলুম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বাঁশখালী চাম্বল মাদরাসার মুহতামিম ও বাঁশখালী উপজেলা হেফাজতের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দিন জিয়া।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্নমহাসচিব মুফতী হারুন ইযহার।
এ ছাড়াও জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।











