spot_img

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জাতীয় হাফেজে কোরআন পরিষদের নগদ অর্থ বিতরণ

জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ এর পক্ষে থেকে কুমিল্লা জেলার নাঙ্গলকোটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মোমবার (২ সেপ্টেম্বর) জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ রিদওয়ানুল হক শাকির এর নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পূনর্বাসনের নিমিত্তে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

উক্ত উপহার প্রদান কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জাতীয় হাফেজে কোরআন পরিষদের কুমিল্লা জেলা সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহিন আলম।

জাতীয় হাফেজে কোরআন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ রিদওয়ানুল হক শাকির বলেন, ভবিষ্যতেও যে কোন দূর্যোগে দেশের মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ