spot_img
spot_img

যেসব দলে দুর্নীতিবাজ-চোর-ধর্ষক আছে তাদেরকে প্রতিহত করুন : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, যেসব দলের মধ্যে দুর্নীতিবাজ, চোর ও ধর্ষক আছে তাদেরকে প্রতিহত করুন। ভালো মানুষের পক্ষে জনমত গড়ে তুলুন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় হাজারীবাগ বাজার সংলগ্ন ঢাকা ট্যানারি রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, চোরের মাধ্যমে কখনো চুরি বন্ধ হয়না। একইভাবে দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি ও ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা সম্ভব না। সুতরাং জনগণকে এখন ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, একাত্তরের স্বাধীনতার পর বাংলাদেশে অনেকবার ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। মানুষ এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচারের শোষণে শোষিত হয়েছে। সুতরাং এদেশের মানুষ এখন আর নতুন কোনো স্বৈরাচার দেখতে চায়না।

তিনি আরও বলেন, বিগত ক্ষমতাসীন সন্ত্রাসীরা পালানোর সুযোগ পেয়েছে, নতুন কোনো সন্ত্রাসের জন্ম নিলে তারা পালানোর পথ খুজে পাবেনা।

হাজারীবাগ থানা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই পাটোয়ারীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, সেক্রেটারি ডা. মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ