spot_img
spot_img

বেনাপোল বন্দরের পিয়নকে শ্বাসরোধে হত্যা

বেনাপোলের দুর্গাপুর গ্রামে আল আমিন হোসেন নয়ন (২৫) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির সামনে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। আল আমিন হোসেন নয়ন দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়,আল আমিন বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে পিয়নের কাজ করতেন। রোববার রাতে বাড়ির সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাতে তাকে কে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, সকালে মোবাইলে জানতে পারি বেনাপোল দুর্গাপুর গ্রামে এক যুবককে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত আল আমিনের লাশ উদ্ধার করেছি। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ