ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকার শাহাবাগ চত্বরে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মেলন অনুুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুমা এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাউসার আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসাইনের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
সভাপতির বক্তব্যে রিদওয়ান মাযহারী বলেন, মহানবী (সা.) বিশ্বের সমগ্র জাতির জন্য শান্তির দূত হিসেবে প্রেরিত হয়েছেন। তাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে মহানবী (সা.)এর রাষ্ট্র পরিচালন পদ্ধতিকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে প্রতিটি সেক্টরের দায়িত্বশীলদেরকেও মহানবী (সা.)এর আদর্শ ও তাঁর প্রবর্তিত মদীনা সনদকে সামনে রেখে শাসনব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
অনুষ্ঠিত সীরাত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা লোকমান মাযহারী, মুফতি মুনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান, মুফতি আফজাল হোসাইন রহমানী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহীমুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে সীরাতুন্নবী (সা.) এর উপর কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।











