spot_img
spot_img

চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের গনসমাবেশ ২৬ অক্টোবর

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গনহত্যার বিচার দাবী ও পার্বত্য অঞ্চলসহ সারা দেশে নৈরাজ্যবাদ প্রতিরোধে চট্টগ্রামে গনসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘী ময়দানে দলের চট্টগ্রাম মহানগর এর ব্যবস্থাপনায় এই গনসমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমান এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য গনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মাওলানা মামুনুল হক।

এ ছাড়াও গনসমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দগন বক্তব্য রাখবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ