spot_img
spot_img

ছাত্র আন্দোলনে আহত-নিহতদের স্মরণে সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস

আবু হুরায়রা আয-যাহরান ।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে গণসমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদমিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা আহবায়ক মাওলানা মুহাম্মদ জুবায়ের গালিবের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা মামুনুল হক।

অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, জামিয়া আরাবিয়া খাজা মইনুদ্দিন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ