২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম ও ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের রোগমুক্তি ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান ও ছাত্র জমিয়ত বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে স্টুডেন্ট কেয়ার হাই স্কুল মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ছাত্রনেতা মুহাম্মদ আবু সাঈদ কে সভাপতি ও মাহবুবুর রহমান কে সেক্রেটারি ও মাহদী হাসান মুরসালিকে সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল্লাহ সুয়াদ কে প্রচার সম্পাদক করে উপজেলা কমিটি (আংশিক) ঘোষণা করা হয়। জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক- মাহাদী হাসান কমিটি ঘোষণা করেন।
মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মাহাদী হাসান মুরসালিন ও ইলিয়াস হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্যে জামালপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, জামালপুর-৩ আসনে এমপি পদপ্রার্থী মুফতী শামসুদ্দিন বলেন, এদেশে ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে হলে আগামীদিনে জমিয়তের ব্যানারে এসে জামালপুরের আপামর তৌহিদী জনতাকে সাথে নিয়ে কাজ করে যেতে হবে। ইনশাআল্লাহ আগামীর জামালপুর হবে জমিয়তের, আগামীর জামালপুর ইসলামের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক- মুফতী সোলায়মান, জেলা যুব জমিয়তের সদস্য সচিব- মুফতী জুবায়ের আহমদ, মাদারগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি- মাওলানা মোস্তফা কামাল, সেক্রেটারি- হাফিজুদ্দিন সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী, সহ-সভাপতি- হাফেজ নুরুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, হাফেজ ইসমাইল হোসাইন প্রমুখ।











