spot_img

তুরাগ তীরে দেশের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত। জুমার নামাজে অংশ নিতে ইজতেমার ময়দান ছাড়িয়ে আশপাশে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা জুবায়ের ইমামতিতে এ বৃহত্তর জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

দেশের এই বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে সকালে থেকেই ইজতেমা ময়দানের উদ্দেশে মুসল্লিদের ঢল নামে। ইজতেমায় অংশ নিতে না পারলেও দেশের বৃহত্তম জুমার নামাজের জামাতে অংশ নিতে ময়দানমুখী হয়েছে ঢাকা ও গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মানুষ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ