spot_img
spot_img

ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: আব্দুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সাধারণ জনগণ ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কামনা করে। ইসলামী ও সমমনা দলগুলো ঐক্যবদ্ধ হলে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লার মুরাদনগরের নবীপুর বাসস্ট্যান্ডে ইসলামী যুব আন্দোলন নবীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

আহমদ আব্দুল কাইয়ূম বলেন, এদেশে আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না। জনগণ ইসলামের সৌন্দর্য দেখতে পারবে। মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়ে খুশি হবে।

তিনি বলেন, একটি মহল ফ্যাসিবাদী খুনি হাসিনার পলায়নের পর অঘোষিতভাবে ফ্যাসিবাদের স্থানগুলো দখল করে আছে। সন্ত্রাস, চাঁদাবাজী ও দুর্নীতিমুক্ত দেশ দেখতে চায় জনগণ। এ জন্য ইসলামই একমাত্র বিকল্প। অন্য কোন মত-পথ দ্বারা শান্তি আসতে পারে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ