spot_img
spot_img

বাংলাদেশে ফ্যাসিবাদ পুনর্বাসনের চক্রান্তে লিপ্ত ভারত : মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, অধিপত্যবাদের ঔরসেই ফ্যাসিবাদের জন্ম হয়। ভারত পতিত হাসিনাকে শুধু আশ্রয়ই দেয়নি বরং তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার চক্রান্তেও লিপ্ত আছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, এখন সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা। সকল সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানো।

সাম্প্রতিক সময়ে গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর ফ্যাসিবাদের দোসরদের সঙ্ঘবদ্ধ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবিও জানান।

সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতী শরাফত হোসাইন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ