spot_img
spot_img

ধ্বংসস্তূপের মধ্যেই সংসার পেতেছেন গাজ্জাবাসী

যুদ্ধবিরতির পর উচ্ছ্বসিত গাজ্জাবাসী নতুন স্বপ্ন নিয়ে তাদের বাসস্থানে ফিরতে শুরু করেন। কিন্তু ফিরে দেখেন সেখানে শুধুই ধ্বংসস্তূপ। গাজ্জাবাসী নিজেদের জমিতে সেই ধ্বংসস্তূপেই ঘর পেতেছেন। নিজেদের মতো করে খুঁজে নিয়েছেন আশ্রয়। কোথায় ভেঙে পড়া কংক্রিটের একটু ফাঁকা জায়গায় কাপড় টেনে তাঁবু গেড়েছেন। চলছে সংসারের কাজ, চলছে রান্না-বান্না এবং বেঁচে যাওয়া পরিবারের সদস্যদের খুনসুঁটি। তাতেই ভবিষ্যৎ শান্তির স্বপ্ন বুনছেন তারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আল-জাজিরার প্রকাশিত গাজ্জার বিভিন্ন প্রান্ত থেকে তোলা আনাদোলু এজেন্সির সাংবাদিকদের তোলা ছবিতে এমন দৃশ্যই উঠে এসেছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১৫ মাসের বর্বর আগ্রাসনের ফলে ফিলিস্তিনের গাজ্জা ‍উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়। শহীদ হন প্রায় অর্ধ লাখ নিরীহ মানুষ। ইসরাইলের এমন নরকীয় আগ্রাসন কেপে উঠেছে পুরো বিশ্ব।

অবশেষে গত ১৯ জানুয়ারি বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে গাজ্জায় আগ্রাসন বন্ধ করে বাধ্য হয় ইসরাইল। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় হামাস ও ইসরাইলের মধ্যে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ