অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, বিএনপি কারো নাম সুপারিশ করলে তারা (উপদেষ্টা) ঈর্ষান্বিত হন।
বৃহস্পতিবার (৬ মার্চ) পল্লবীতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত থাকলে মব সংস্কৃতি তৈরি হতো না। আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করছে না। এর ফলে ভয়ংকর পরিবেশ তৈরি হচ্ছে। বিষয়টির দিকে সরকারের নজর দেয়া উচিত। সামাজিক অনাচার ভাঙার দায়িত্ব সরকারের।
তিনি বলেন, জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। সরকার তারিখ দিতে নারাজ। ডিসেম্বরের কথা বললেও নির্দিষ্ট তারিখ তারা ঘোষণা করেনি।











