spot_img
spot_img

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের স্ত্রীর মৃত্যু

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসক মোয়াজ্জেম খানের স্ত্রী ফাতেমা বেগমের (৬০) মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টায় সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী দুইদিন আগে করোনা আক্রান্ত হয়ে নর্থ-ইস্ট হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাঁর শরীরের উন্নতি হয়নি। আজ সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ