spot_img
spot_img

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আজ দুপুরে বৈঠক করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন।

আজ শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শায়রুল কবির খান জানান, আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য প্রতিনিধিরা অংশ নেবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দি‌নের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ