spot_img
spot_img

বদরের চেতনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারের আহ্বান ইসলামী ছাত্রসমাজের

ঐতিহাসিক বদর যুদ্ধের ঈমানদীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামী প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের নেতারা।

তারা বলেন, নববী আদর্শের আলোকে ইসলামী রাষ্ট্রবিনির্মাণের মাধ্যমেই নাগরিকের যথার্থ স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা সম্ভব। তাই ঐতিহাসিক বদর যুদ্ধের ঈমানদীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামী রাষ্ট্রবিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে। ইসলামী রাষ্ট্রচিন্তার আদর্শিক পাঠশালা ইসলামী ছাত্রসমাজ সেই লক্ষ্যে কাজ করছে। জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে স্বাধীনতার নতুন আবহে ইসলামী রাষ্ট্রবিনির্মাণের প্রত্যয়ে সংগঠনের নেতা-কর্মীদের কর্মতৎপরতাও অধিকতর যোগ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখা আয়োজিত “ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনা, ইসলামী রাষ্ট্রচিন্তা ও জুলাই বিপ্লবের প্রেরণা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে নেতারা এসব কথা বলেন।

সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ।

এতে আরও উপস্থিত ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক জেলা সাধারণ সম্পাদক, এবি পার্টির কক্সবাজার জেলা আহবায়ক, এডিশনাল পিপি এড. এনামুল হক সিকদার, জেলা নেজামে ইসলাম পার্টির অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এড. তারেক আজিজ, নেজামে ইসলাম পার্টির পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, জেলা ইসলামী যুবসমাজের সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, ইসলামী যুবসমাজ নেতা প্রকৌশলী শফিকুল ইসলাম, মাওলানা খাইরুল বশর, মাওলানা নুরুল ইসলাম, ছাত্রনেতা আরিফুল ইসলাম, হাফেজ এহসানুল হক, আব্দুল্লাহ মাহমুদ, হুমাইদ সাইফী, ছাত্রনেতা হাফেজ দেলোয়ার হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল আলম, দফতর সম্পাদক আহমদ ইয়াছিন, পাঠাগার ও সাহিত্য সম্পাদক হাফেজ মোরশেদ হোসাইন জমিল, ছাত্রনেতা মুহিউদ্দিন খান, তারেক আব্দু্ল্লাহ, নবীন লিখিয়ে হাফেজ আবরারুল হক হামিম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ