spot_img

গণহত্যা করে আ’লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: খেলাফত মজলিস

গণহত্যা করার পর আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে উল্লেখ করে খেলাফত মজলিসের নেতারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগের পুনর্বাসন দেশবাসী মেনে নিবে না। দীর্ঘ ১৬ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি এবং জুলাই-আগস্টের গণহত্যা করার পর আওয়ামীলীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। গণপ্রত্যাখ্যাত আওয়ামী ফ্যাসিবাদীদের এ দেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। বরং আওয়ামী আমলের দুর্নীতি, গুম, খুন, হত্যা, গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে।

শনিবার (২২ মার্চ) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে এসব কথা বলেন তারা।

খেলাফত মজলিস নেতারা বলেন, অভ্যুত্থান পরবর্তী সংস্কার ও নির্বাচনকে নির্বিঘ্ন করতে জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার ও রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টি হওয়ার মত তৎপরতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’- এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নির্বিচার হামলা ও গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মুফতি আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক আসাদ, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ