spot_img

বিচারব্যবস্থা হতে হবে দ্রুত, স্বচ্ছ ও কম খরচের: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। বিচারকদের দ্রুত, কম খরচে এবং কষ্ট ছাড়াই বিচারিক পরিষেবা প্রদান করতে হবে। বিচারকদের অন্যায় করার কোনও সুযোগ নেই।

রোববার (২০ এপ্রিল) জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে(জেএটিআই) সহকারী বিচারক এবং সমমানের বিচারিক কর্মকর্তাদের ‘৫০তম ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স’ উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি (জেএটিআই)কে এমনভাবে প্রস্তুত করার আহ্বান জানান যাতে উপমহাদেশের অন্যান্য দেশের প্রশিক্ষণার্থীরা এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিতে বাংলাদেশে আসতে পারেন।
জেএটিআই মহাপরিচালক (ডিজি) বিচারপতি মো. এমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং জেএটিআই পরিচালক মোঃ সাব্বির ফয়েজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ