spot_img
spot_img

৫ দিনের রিমান্ডে পারভেজ হত্যার প্রধান আসামি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।

এর আগে এদিন তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন। পরে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামির জামিন নামঞ্জুর করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ