spot_img
spot_img

জুলাই সনদের পর নির্বাচন: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ চূড়ান্তের পর আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতালি ভিত্তিক গণমাধ্যম রাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেড় দশকের স্বৈরশাসনের পর একটি অবাধ নির্বাচন আয়োজন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, স্বাস্থ্য থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা পর্যন্ত বিভিন্ন খাত সংস্কারে ১৫টি কমিশন গঠিত হয়েছে। তাদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ চূড়ান্ত করা হবে। এরপরই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে আশাবাদ জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ