spot_img

হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও: যুবলীগ নেতা

ফেসবুকে ভিডিও বার্তায় ঘোষণা দিয়ে পালাচ্ছেন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মাদ কামাল উদ্দিন। সেই সাথে হসিনার মত আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও পালিয়ে যাওয়ার আহ্বানও জানান।

শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ভিডিও পোস্ট করেন তিনি। পরে রাতের মধ্যেই সে ভিডিও ছড়িয়ে পড়ে।

ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় যুবলীগ নেতাকে বলতে শোনা যায়, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত-শিবির তোষণ করেছে। এখন তারা পালিয়ে গেছে। আমিও পালিয়ে যাচ্ছি।

আওয়ামী লীগের নেতাদের অকথ্য ভাষায় গালি দিতে দিতে তিনি বলেন, তোরা নেতারা পালাইছোস এখন কর্মীরা মার খাচ্ছে। ইউনূস সরকার পাঁচ বছর খাবে, মেরে তক্তা বানিয়ে দেবে। এরপর বিএনপি এসে আরো পাঁচ বছর খাবে, তারাও আমাদের মারবে।

আওয়ামী লীগের নেতাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যে যেখানে আছো, যাও পালিয়ে। আমিও পালিয়ে যাব। নেতাদের বাপ-মা পালিয়েছে, হাসিনা পালিয়েছে, তার পরিবার পালিয়ে গেছে, নেতারা পালিয়েছে, ৩শ’ এমপি পালিয়ে গেছে। আমার ভুলত্রুটি মাফ করে দাও।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ