spot_img
spot_img

আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে মসজিদ লক্ষ্য করে ভারতের বিমান হামলায় খেলাফত মজলিসের নিন্দা

রাতের আঁধারে আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে মসজিদ লক্ষ্যকরে ভারতের বিমান হামলার নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভারতের মোদি সরকার কাশ্মীরের পহেলগাওঁয়ে নিরীহ পর্যটকদের নিরাপত্তা বিধানে ব্যর্থতার দায় এড়ানোর জন্যে পাকিস্তানে হামলা করেছে।

তারা বলেন, আধিপত্যবাদী ভারত কাশ্মীরী জনগণের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে দীর্ঘকাল ধরে। মোদি সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাম্মীরীদের অধিকার খর্ব করেছে। অত্যন্ত নিন্দনীয় পেহেলগাম হত্যাকান্ডে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি অপ্রমানিত। এর মধ্যে ভারত একতরফাভাবে সিন্দু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানের বিরুদ্ধে ‘পানি আস্ত্র’ ব্যবহার করেছে। মসজিদকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে ভারতীয় বিমান, নৌ ও স্থল বাহিনীর সর্বাত্ম হামলা দু’টি পারমানবিক শক্তিধর দেশকে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলেছে।

এ যুদ্ধ শুধু দক্ষিণ এশিয়াই নয় সারা বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলবে উল্লেক করে তারা বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধ যাতে সর্বাত্ম যুদ্ধে রূপ না নেয় সে জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে এ যুদ্ধ বন্ধ করা প্রয়োজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ