spot_img

কেড়ে নেয়া হলো ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করেছে সেদেশের লিহাই বিশ্ববিদ্যালয়। ৩০ বছর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছিলেন।

মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের ব্যাপক হামলা ও হতাহতের ঘটনার পর ট্রাম্প নিজ দেশে ক্রমেই আরও একঘরে হয়ে পড়ছেন। এরই ধারাবাহিকতায় তার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও কেড়ে নেওয়া হলো।

লিহাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ডিগ্রিটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে আর ব্যাখ্যা দেয়নি তারা।

ক্যাপিটল হিলে সাম্প্রতিক হামলায় পুলিশসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। হামলায় উসকানি দেওয়ার কারণে তাকে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অভিশংসন করার পরিকল্পনাও চূড়ান্ত করতে যাচ্ছে ডেমোক্র্যাট নেতারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ