সোমবার | ২৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এনসিপির নির্বাচনী প্রতীক হতে পারে ‘শাপলা’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জানিয়েছেন, দলীয় নির্বাচনী প্রতীক চাওয়ার ক্ষেত্রে ‘শাপলা’ প্রধান্য দেবেন তারা।

আজ সোমবার (১৫ জুন) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নিবন্ধন সংক্রান্ত একটি সভা রয়েছে বলে জানা গেছে। সেখানেই চূড়ান্ত হতে পারে প্রতীকসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত।

ইতিমধ্যে, দলের নিবন্ধন কার্যক্রমের প্রস্তুতি চলছে। এ নিয়ে কাজ করছে দলটির একাধিক টিম। জেলা-উপজেলা কমিটি গঠন, কার্যালয় স্থাপন, গঠনতন্ত্র প্রণয়ন, ভোটার তালিকাসহ গুছিয়ে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট সব প্রস্তুতি।

জানা গেছে, প্রতীক হিসেবে পাঁচটি নামই আসছে আলোচনায়। যার মধ্যে অন্যতম শাপলা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলাকেই দলীয় প্রতীক হিসেবে পছন্দের শীর্ষে রেখেছে এনসিপি। এ ছাড়া সাদা ঘোড়া, চা পাতা, বই এবং মুষ্টিবদ্ধ হাত তাদের আলোচনায় রয়েছে।

এনসিপির নেতারা বলেছেন, দেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর জন্য যেসব প্রতীক আছে, সেগুলো খুব বেশি প্রাসঙ্গিক নয়। তাই বর্তমানে নির্বাচন কমিশনের সংরক্ষণে থাকা কোনো প্রতীকে তাদের আগ্রহ নেই। শাপলাকে প্রাধান্য দিয়ে এ ৫টি প্রতীকের জন্য আবেদন করতে পারেন তারা। আজ সোমবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নিবন্ধন সংক্রান্ত একটি সভা রয়েছে বলে জানা গেছে। সেখানেই চূড়ান্ত হতে পারে প্রতীকসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ