রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস; থাকবে সরকারি ছুটি

গণঅভ্যুত্থানের দিন ৫ আগস্টকে সাধারণ ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর ওই দিন গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী জানান, জুলাইয়ের এক তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। কিন্তু মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে, চলবে ৫ আগস্ট পর্যন্ত।

তিনি জানান, এর উদ্দেশ্য হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের পুরো বাংলাদেশ যেরকম এক হয়েছিল সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। এ উপলক্ষে অনেক কর্মসূচি ঘোষণা করা হবে। আপাতত জানানো যাচ্ছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হবে। এ বছর থেকে প্রতিবছরই এই ছুটি পালিত হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ