রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশটা গড়ে তুলি: ফখরুল

ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মাধ্যমে। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলি।

আজ শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে- দেশটা আমার, এটা অন্য কারো নয়। গত ১৫ বছরে এ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এ দেশটাকে নতুন করে গড়ে তোলার।

এসময় তিনি আরও বলেন, ‘আমি মনে করি খেলাধুলা রাজনীতি মুক্ত হওয়া উচিত, সেখানে যেন দলমত ভাগাভাগি না করা হয়। আমার বিশ্বাস ভবিষ্যতে ক্রিকেটের খেলার মান আরও বাড়বে।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ