রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন গ্রহণের শেষ দিন ২২ জুন (রবিবার)। সেদিনই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২০ জুন) বিকালে দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে এমন তথ্য জানানো হয়।

শুক্রবার (২০ জুন) বিকালে দলের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ আহমেদ সিফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে থাকতে পারবেন। তারা ‘রাজনৈতিক পরিষদ’-এর নিকট দায়বদ্ধ থাকবে। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর। মেয়াদের শেষ নব্বই দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ