রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমি কোনো অপরাধ করিনি: পলক

গতবছর জুলাই-আগষ্টে ছাত্রআন্দোলনের সময় কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি।

বুধবার (২৫ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কারাগারে কীভাবে সময় কাটছে জানতে চাইলে পলক জানন, তিনি নিয়মিত কারাগারে বই পড়েন।

এদিন সকালে পলক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ