রবিবার | ২২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রাজধানীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে।

এতে সভাপতিত্ব করবেন দলের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।

জানা যায়, মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতাদের দাওয়াত করা হয়েছে, যেখানে বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ