spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলি আগ্রাসন থামানো না গেলে বিপর্যয়ের মুখে ‍পরবে বিশ্ব: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজ্জায় ইসরাইলের আগ্রাসন এই অঞ্চলের কয়েক দশকের উন্নয়নকে উল্টে দিয়েছে। যদি ইসরাইলের এ আগ্রাসন থামানো না হয়, তাহলে এর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

রোববার (৭ জুলাই) ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস সম্মেলনের এক অধিবেশনে এসব কথা বলেন তিনি।

হাকান ফিদান বলেন, যদি ইসরাইলের আগ্রাসন ও সম্প্রসারণবাদ থামানো না হয়, তাহলে এর ফলাফল সারা বিশ্বেই ভোগ করবে।

তিনি বলেন, ইসরাইলের কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এক বড় সংকট তৈরি করেছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের বর্তমান সংকট এখন সারা বিশ্বের আলোচনা ও উদ্বেগের বিষয়। আর এই সংকট দেখিয়ে দিচ্ছে যে, যেসব আন্তর্জাতিক সংস্থা শান্তি রক্ষা করার কথা, তারা সেটা করতে পারছে না। এটা তাদের বিশ্বাসযোগ্যতার বড় এক চ্যালেঞ্জ।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক এই অঞ্চলে শান্তিপূর্ণ সমাধান ও উত্তেজনা অবসান করা জন্য তার প্রচেষ্টা আরও জোরদার করছে এবং স্থায়ী শান্তির পক্ষে কাজ করতে প্রস্তুত রয়েছে।

সূত্র: আনদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ