বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

যারা পিআর চায় তারা জানেই না এটা কী: মির্জা ফখরুল

আনুপাতিক নির্বাচন জনগণ বোঝেন না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন একটা জগাখিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নিবার্চনের কথা বলছে। কিন্তু তারা জানেই না, পিআর পদ্ধতি কী।

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কারে বিষয়ে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য ২০১৬ সালে ভিশন টুয়েন্টিথার্টি ঘোষনা করেন। এখন টেলিভিশন, টক শোতে যে সংস্কারের কথা হচ্ছে, এ বিষয়গুলো নিয়ে আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। এটা দিয়ে দেশের আমূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, সংস্কার সহসাই হয় না। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হয়। আপনি চাইলেন, কালকে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেবে? এটা মনে করার কোনো কারণ নেই। তবে এমনভাবে তৈরি করতে হবে যেন পুলিশ ঘুষ না খায়। আমাদের উন্নয়নের পথে আমলাতন্ত্র একটা বড় বাধা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ