spot_img

জুলাই সনদ কোনও দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র-জনতা মানবে না : হুঁশিয়ারি শিবির সভাপতির

জুলাই ঘোষণাপত্র ও সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র-জনতা মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি। জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। জুলাই মানে আমূল পরিবর্তন।’

শিবির সভাপতি বলেন, ‘জুলাই ঘোষণায় শহীদ-গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। শহীদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে।’

জাহিদুল ইসলাম বলেন, ‘প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। কিন্তু কোনো দল বা গোষ্ঠীর তাবেদারি মেনে নেওয়া হবে না, মাইন্ড ইট।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ