বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

যারা ৭১ বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই: তাহের সুমন

যারা ৭১ বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলে দাবি করেছেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন করে না। যারা স্বাধীনতা আজও বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই।’

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের সুমন আরও বলেন, ‘জামায়াতে ইসলামী মহিলাদের গ্রামে পাঠিয়ে বলে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে। তারা ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে। জান্নাতে কে যাবে তা জানেন একমাত্র আল্লাহ।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ