বুধবার | ১১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

চিকিৎসাধীন জামায়াত আমীরের খোঁজ নিলেন তারেক রহমান

চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির একটি প্রতিনিধি দল যান তার খোঁজ খবর নিতে।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপি নেতারা হাসপাতালে ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ