spot_img
spot_img

ইসরাইলের গাজ্জা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গাজ্জা দখল করার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি বলছে, ইসরাইল গাজ্জার জনগণকে কৌশলে ক্ষুধার্ত করছে এবং জাতিগত নির্মূলের মতো বর্বরতা চালাচ্ছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সৌদি আরবের উত্তর-পশ্চিমে নিয়োমে মোহাম্মাদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীরা ইসরাইলের এই পদক্ষেপ নিন্দা জানান।

ক্যাবিনেট সতর্ক করেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই লঙ্ঘন বন্ধ করতে না পারায় বিশ্বব্যবস্থার ভিত্তি দুর্বল হচ্ছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে এবং গভীর পরিণতি ডেকে আনছে, যা গণহত্যা ও ব্যাপক বাস্তুচ্যুতির সুযোগ করে দিতে পারে।

সৌদি মন্ত্রীরা অস্ট্রেলিয়ার ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা এবং নিউজিল্যান্ডের একই রকম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দুটি রাষ্ট্র সমাধানের ব্যাপক আন্তর্জাতিক সমর্থন রয়েছে এবং ১৯৬৭ সালের সীমানার মধ্যে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন।

সূত্র: ইয়ানি সাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ