spot_img
spot_img

আঘাত এলে জবাব দেওয়ার হুঁশিয়ারি জাতীয় পার্টির

কোনো আঘাত এলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টি (একাংশ)-এর মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, দল হিসেবে নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ জাতীয় পার্টি করেনি। তবে কোনো আঘাত এলে তার জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

আজ রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার বলেন, “সবাই প্রস্তুত থাকুন। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশেই করবো। তবে আঘাত এলে জবাব দিতে হবে। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টিকে ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।”

তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে যাচ্ছে। “দেশটা আমাদের সবার, তাই সবাইকে একসঙ্গে মিলে দেশকে বাঁচাতে হবে।”

শামীম হায়দার দাবি করেন, সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছিল। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীরা প্রতিহত হয়।

তিনি আরও বলেন, “আরপিও অনুযায়ী যে কর্মকাণ্ড করলে কোনো দলের নিবন্ধন বাতিল হতে পারে, জাতীয় পার্টি সে ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি। আমাদের বিরুদ্ধে এমন অভিযোগও নেই। তাই দল নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক। আমরা আশা করি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ