শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক করতে ফের বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতির সুপারিশ ঠিক করতে আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন।

তবে এর আগে, আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজেদের মধ্যে বৈঠক করবে তারা। গতকাল বুধবার জাতীয় সংসদের কমিশন কার্যালয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কমিশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞদের সভায় সনদ বাস্তবায়নের বিভিন্ন সুপারিশ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এসব বিষয়ে আজ সকালে নিজেদের মধ্যে আলোচনার পর বেলা ২টায় আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন।

বৈঠকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমএ মতিন এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক। এছাড়া ভার্চুয়ালি অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূঁইয়া।

কমিশনের পক্ষে ছিলেন সহসভাপতি ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ